২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপে বাংলাদেশের হার

ডেভিস কাপের এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারে নিজেদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ এ হেরে গেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 01:28 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

দুবাইতে বুধবার রাতে গ্রুপ চার-এর পুল 'এ'র ম্যাচে মোহাম্মদ জামিল ভূঁইয়া সিঙ্গাপুরের আইজাক ইয়ংয়ের কাছে প্রথম এককে হেরে যান। দ্বিতীয় এককে রয় হবসকে হারিয়ে ১-১ সমতা আনেন অভিজ্ঞ অমল রায়। কিন্তু দ্বৈতে হেরে যায় অমল-বিপ্লব জুটি।

পুল 'এ' এর শেষ ম্যাচে বাংলাদেশ বৃহস্পতিবার রাতে খেলবে বাহরাইনের সঙ্গে।

প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-০ হারার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে ইরাকের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

গ্রুপ চার -এর দশটি দল দু'টি পুলে ভাগ হয়ে খেলছে। প্রতি পুলের শীর্ষ দল অন্য পুলের রানার্সআপের সঙ্গে খেলবে। এই দুই ম্যাচের বিজয়ী দল উন্নীত হবে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের গ্রুপ তিনে।