২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পথে এক ধাপ এগুলো ক্যামেরুন

ব্রাজিলে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলে খেলার পথে এক ধাপ এগুলো ক্যামেরুন। রোববার লিবিয়াকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে শেষ দল হিসেবে প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে স্যামুয়েল এতোর দেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 12:11 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

বাছাই পর্বের গ্রুপ পর্ব পেরুনো দশটি দেশ থেকে প্লে-অফের মাধ্যমে (হোম ও অ্যাওয়ের ভিত্তিতে) ৫টি দেশ যাবে ব্রাজিল বিশ্বকাপে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্লে-অফের ড্র হবে কায়রোতে আগামী ১৬ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে অক্টোবর ও নভেম্বরে।

'আই' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে লিবিয়াকে ১-০ গোলে হারায় ক্যামেরুন। চেলসি তারকা স্যামুয়েল এতোর কর্নার থেকে গুরুত্বপূর্ণ গোলটি করেন ডিফেন্ডার অরেলিয়া শেডজু।

এর আগে ছয়বার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল ক্যামেরুন।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে আলজেরিয়া, মিশর, আইভরি কোস্ট, ঘানা, বুরকিনা ফাসো, ইথিওপিয়া, নাইজেরিয়া, সেনেগাল ও কেপ ভার্দে।

পুরনো খবর:

বিশ্বকাপের প্লে-অফে আফ্রিকার আরো ৫ দেশ