২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্লে-অফে আফ্রিকার আরো ৫ দেশ

বিশ্বকাপ ফুটবলের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে অঘটনের জন্ম দিয়ে প্লে-অফ খেলার সুযোগ পেয়েছে কেপ ভার্দে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 03:48 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

এছাড়া শনিবার আরো চারটি দল প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো বুরকিনা ফাসো, ইথিওপিয়া, নাইজেরিয়া ও সেনেগাল।

বাছাই পর্বের গ্রুপ পর্ব পেরুনো দশটি দেশ থেকে প্লে-অফের মাধ্যমে (হোম ও অ্যাওয়ের ভিত্তিতে)৫টি দেশ যাবে ব্রাজিল বিশ্বকাপে। কায়রোতে আগামী ১৬ সেপ্টেম্বর প্লে-অফের ড্র হবে।

শনিবার ‘বি’ গ্রুপের খেলায় তিউনিশিয়াকে ২-০ গোলে হারিয়েছে কেপ ভার্দে। ছয় ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।

গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বুরকিনা ফাসো।

‘এ’ গ্রুপে মধ্য আফ্রিকাকে ২-১ গোলে হারিয়ে ছয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে ইথিওপিয়া।

আর ‘এফ’ গ্রুপে মালাবিকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী ধাপে পৌঁছেছে নাইজেরিয়া। ছয় ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১২।

সেনেগাল ১-০ গোলে হারিয়েছে উগান্ডাকে। ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।

এর আগে চারটি দল প্লে-অফে খেলা নিশ্চিত করে। তারা হলো, আলজেরিয়া, মিশর, আইভরি কোস্ট ও ঘানা।

রোববার শেষ দল হিসেবে প্লেঅফে যাওযার লড়াইয়ে নামবে ‘আই’ গ্রুপের ক্যামেরুন ও লিবিয়া।

তাদের পয়েন্ট যথাক্রমে ১০ ও ৯। লক্ষ্য অর্জনে ক্যামেরুনের চাই এক পয়েন্ট। তবে লিবিয়াকে জিততেই হবে।

আফ্রিকা অঞ্চলে বাছাইপর্বের প্রথম থাপে ৪০ টি দল ১০ গ্রুপে বিভক্ত হয়ে খেলে।