২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকাকাফের বাছাইয়ে অঘটন

বিশ্বকাপ বাছাইপর্বে কনকাকাফ অঞ্চলের খেলায় হেরে গেছে শক্তিশালী মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কনকাকাফ অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে কোস্টারিকা।

অপর ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছে হন্ডুরাস।

এই অঞ্চলের ছয় দলের অংশগ্রহণে চূড়ান্ত বাছাইপর্বের সাত রাউন্ড শেষে শীর্ষে থাকা কোস্টারিকার পয়েন্ট ১৪। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট ১৩। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা হন্ডুরাস ও মেক্সিকোর পয়েন্ট যথাক্রমে ১০ ও ৮।

পানামা ও জ্যামাইকার মধ্যে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

পয়েন্ট তালিকার প্রথম তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর চতুর্থ দলটি ওশেনিয়ার চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে দুই লেগের প্লে-অফ। এবার ওশেনিয়া অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে নিউ জিল্যান্ড।

পয়েন্ট তালিকা:

দলম্যাচজয়ড্রহারস্বপক্ষে গোলবিপক্ষে গোলপয়েন্ট
কোস্টারিয়া৭৪২১১০৪১৪
যুক্তরাষ্ট্র৭৪১২৮৬১৩
হন্ডুরাস৭৪২৩৮৮১০
মেক্সিকো৭১৫১৪৪৮
পানামা৭১৪২৫৭৭
জ্যামাইকা৭০৩৪২৪৩