সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল লাইন-আপ চূড়ান্ত হয়েছে।
আগামী রোববার প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ও ‘বি’ গ্রুপ রানার্স-আপ আফগানিস্তান। পর দিন দ্বিতীয় সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালদ্বীপের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারত।
শুক্রবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করায় মালদ্বীপের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে।
