২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত ওসাসুনার কোচ

স্প্যানিশ লা লিগায় এ মৌসুমে প্রথম কোচ হিসেবে বরখাস্ত হলেন ওসাসুনার হোসে লুইস মেনদিলিবার। ওসাসুনা লা লিগার প্রথম তিনটি ম্যাচ হেরে যাওয়ায় মঙ্গলবার তাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

এক সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি মিগেল আরচাঙ্কো কোচকে বরখাস্ত করার কথা ঘোষণা করেন। ৫২ বছর বয়সী এ কোচের বদলে নতুন কাউকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান।

ক্লাবের একটি টুইটে সভাপতি বলেন, "আমরা একজন তরুন কোচ খুঁজছি যিনি দলের তরুণ খেলোয়াড়দের দায়িত্ব নেবেন।"

২০১১ সালে নিয়োগ দেয়া হয়েছিল মেনদিলিবারকে। গত মৌসুমে কোনো মতে অবনমন হওয়া থেকে রেহাই পায় ওসাসুনা। লা লিগার প্রথম তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তালিকার তলানিতে রয়েছে দলটি।