২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে জিতলো দুই মিলান

ইতালির সেরি আ তে জয় পেয়েছে দুই নগর প্রতিপক্ষ এসি মিলান ও ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 12:04 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

জুভেন্টাস, নাপোলির জয়

রোববার রাতে রবিনিয়ো ও মারিও বালোতেল্লির গোলে কাইলইয়ারিকে ৩-১ গোলে হারায় এসি মিলান। অন্য গোলটি করেন ফিলিপ মেক্সেস।

ইন্টার মিলান ৩-০ গোলে সহজেই হারিয়েছে কাতানিয়াকে। গোল করেছেন আজেন্টিনার দুই ফুটবলার রদরিগো পালাসিও ও রিকি আলভারেস এবং জাপানের ইউতো নাগাতোমো।

রোববার সেরি আ –এর অন্য ম্যাচগুলোতেও ছিল গোলের ছড়াছড়ি।

অপর ম্যাচে ফিওরেন্তিনা ৫-২ গোলে হারিয়েছে জেনোয়াকে। দুটি করে গোল করেছেন ফিওরেন্তিনার জার্মান স্ট্রাইকার মারিও গোমেস ও ফরোয়ার্ড জুজেপ্পে রস্সি।

রোমা ৩-০ গোলে ভেরোনাকে এবং আতালান্তা ২-০ গোলে তুরিনোকে হারিয়েছে।

বোলোনিয়া আর সাম্পদোরিয়ার খেলা ২-২ গোরে ড্র হয়েছে।

লিভোরনো ৪-১ গোলে হারিয়েছে সাসসুয়োলোকে। উদিনেজে পারমাকে হারিয়েছে ৩-১ গোলে।

আগের দিন জুভেন্টাস ৪-১ গোলে লাৎসিওকে এবং নাপোলি ৪-২ গোলে কিয়েভো ভেরোনাকে হারিয়েছিল।

সব মিলিয়ে সেরি আতে এই রাউন্ডের খেলায় গোল হয়েছে মোট ৪৩টি।