২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগায় ভিয়ারিয়ালের জয়

স্পানিশ লা লিগার শুরুতে চমক হয়ে এসেছে ভিয়ারিয়াল। টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে নবাগত দলটি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Sep 2013, 01:53 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শনিবার ওসাসুনাকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে তারা।

২০১১-১২ মৌসুমে ধারাবাহিক ব্যর্থতায় দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল ভিয়ারিয়াল।

স্তাদিও এল সাদার স্টেডিয়ামে ভিয়ারিয়ালের পক্ষে যথাক্রমে গোল করেছেন ফরাসি স্ট্রাইকার জেরেমি পারবেত, মেক্সিকোর হাভিয়ের অ্যাকুইনো ও নাইজেরিয়ান স্ট্রাইকার ইকেচুকু উচে।

অন্য ম্যাচে ভায়াদলিদ ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে।

সেল্টা ভিগো ও গ্রানাদার মধ্যে অনুষ্ঠিত অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।