২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু আশাবাদী ডি ক্রুইফ

প্রথম ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা। তবু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 11:25 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

শনিবার খেলা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরের দুই ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। আমার দৃঢ় বিশ্বাস, ছেলেরা আমাকে হতাশ করবে না। এখন আমার লক্ষ্য এই হারের হতাশাকে পেছনে ফেলে তাদের উজ্জীবিত করে তোলা।”

“আসলে আমাদের আজকের দিনটি খুব খারাপ ছিল। ৩০ মিনিটের মধ্যে দুই গোল খাওয়ার পর আমাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।”

এই হারের জন্য ডিফেন্ডারদের দায়ী করে ডি ক্রুইফ বলেন, “এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্ডাররা দৃঢ়তা দেখাতে না পারলে প্রতিপক্ষ গোল করার সুযোগ পাবেই। ডিফেন্ডাররা খুবই খারাপ খেলেছে।”

পাশাপাশি প্রতিপক্ষের প্রশংসা করে বাংলাদেশের কোচ বলেন, “আমাদের হারিয়ে নেপাল চ্যালেঞ্জ কাপে হারের মধুর প্রতিশোধ নিয়েছে। তারা খুব ভালোও খেলেছে।”