ভারত-পাকিস্তান ফুটবল লড়াই
ক্রিকেট হোক বা ফুটবল, ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। রোববার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে তাই ফুটবলপ্রেমীরা রোমাঞ্চিত।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭ টায়।
দুই দলের আগের ২২টি মুখোমুখি লড়াইয়ে ভারতের ১৩টি জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র তিনটি, বাকি ছয় ম্যাচ ড্র।
২০১১ সালের মার্চে চ্যালেঞ্জ কাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।। মালয়শিয়ায় অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত ৩-১ গোলে জিতেছিল।
