২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম একাদশে নেই মামুনুল

নেপালের বিরুদ্ধে বাংলাদেশের দলে নেই চোটে আক্রান্ত অধিনায়ক মামুনুল ইসলাম। দশম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে অভিষেক হচ্ছে জামাল ভুইয়া ও ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

দলের ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ সাফের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের বিরুদ্ধে প্রথম একাদশ চূড়ান্ত করেছেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় ম্যাচটি শুরু হবে।

কাঠমান্ডুতে বাংলাদেশ দলের ঠিকানা হোটেল এভারেস্টে সাংবাদিকদের কাছে দল সম্পর্কে জানান কোচ। প্রথম একাদশে তিনি রেখেছেন অনিশ্চয়তায় থাকা ফরোয়ার্ড জাহিদ হোসান।

কোচ জানান, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি দেশের অন্যতম সেরা মিডফিল্ডার মামুনুল। মাচে তাই অধিনায়কের আর্মব্যান্ড পরছেন ডিফেন্ডার নাসির হোসেন।

সাফের উদ্বোধনী ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত ডেনর্মাকের ফুটবলার জামাল ভুইয়া ও মোহামেডানের ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদের।

প্রথম একাদশে জায়গা হয়নি বিপ্লব ভাট্টাচার্য্য, জিয়াউর রহমান জিয়া, মামুনুল ইসলাম, মিঠুন চৌধুরী, সোহেল রানা, শাখাওয়াত রনি, ওমর ফারুক বাবু, রায়হান হাসান ও মোবাররক হোসেনের।

প্রথম ম্যাচটিই বাংলাদেশের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই। এই ম্যাচের ফলাফলের ওপরে সেমিফাইনালে যাওয়া অনেকখানি নির্ভর করছে। দুই দলের আগের ১৮টি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১১টি, নেপাল পাঁচটি, বাকি দুই ম্যাচ ড্র। নেপালের ১২টি গোলের দ্বিগুণেরও বেশি ২৫টি গোল করেছে বাংলাদেশ। তবুও ক্রুইফ উদ্বোধনী ম্যাচে নেপালকে এগিয়ে রাখছেন।

৩ সেপ্টেম্বর ভারত এবং ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মামুন খান (গোলরক্ষক), আরিফুর রহমান আরিফ, নাসির হোসেন চৌধুরি (অধিনায়ক), ওয়ালি ফয়সাল, আশরাফ মাহামুদ লিংকন, আতিকুর রহমান মিশু, জামাল ভূইয়া, তকলিস আহাম্মেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি ও ওয়াহেদ আহাম্মেদ।

পুরনো খবর:

শুরুতেই বাংলাদেশের কঠিন পরীক্ষা