২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটন হিউয়েটের, পরের রাউন্ডে জোকোভিচ ও সেরেনা

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে অঘটন ঘটিয়েছেন লেইটন হিউয়েট। শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার সকালে) ১২ বছর আগে এ শিরোপো জেতা এই অস্ট্রেলিয়ার একই খেলোয়াড় হারিয়েছেন ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 11:51 AM

Updated : 13 Oct 2022, 02:56 PM

চার ঘণ্টার এ লড়াইয়ে ২০০৯ সালের চ্যাম্পিয়ন দেল পোত্রোকে ৬-৪, ৫-৭, ৩-৬, ৭-৬ ও ৬-১ গেমে হারান ৩২ বছর বয়স্ক হিউয়েট।

তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই ও ২০১১ সালের চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচ, বর্তমান চ্যাম্পিয়ন ব্রিটেনের অ্যান্ডি মারে ও পঞ্চম বাছাই চেক রিপাবলিকের টমাস বেরডিচ।

শুক্রবার ছেলেদের দ্বিতীয় রাউন্ডের সব ম্যাচ শেষ হলেও মেয়েদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। এ রাউন্ডে জয় পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। ৬-৩, ৬-১ গেমে তিনি উড়িয়ে দিয়েছেন কাজাখস্তানের ইয়ারোস্লাভা শভেদোভাকে।

তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নেয়েস্কা রাদভান্সকা, পঞ্চম বাছাই চীনের লি না, অস্টম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার ও নবম বাছাই সার্বিয়ার ইয়েলানা ইয়ানকোভিচও চতুর্থ রাউন্ডে উঠেছেন।

তবে রাশিয়ার একাতেরিনা মাকারোভার কাছে হেরে গেছেন ১৬তম বাছাই জার্মানির সাবিন লিসিকি।

মেয়েদের দ্বৈতে দানিয়েলা হানতুকোভার সঙ্গে জুটি বাধা সুইস তারকা মার্টিনা হিঙ্গিস হেরে গেছেন শীর্ষ বাছাই ইতালির সারা এররানি ও রবের্তা ভিঞ্চির কাছে।

মিক্স ডাবলসেও ভারতের মহেশ ভুপতির সঙ্গে জুটি বেধে হেরেছেন পাঁচটি একক গ্র্যান্ড স্লামের মালিক ৩২ বছর বয়সী হিঙ্গিস।