২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের জন্য লোভনীয় পুরস্কার

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এখনো শিরোপা জিততে পারেনি নেপাল। এবার ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে সাফল্য এনে দিতে উদ্বুদ্ধ করতে ফুটবলারদের লোভনীয় পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

আনফা সভাপতি গনেশ থাপা জানান, “চ্যাম্পিয়ন হতে পারলে আনফা দলের প্রত্যেক ফুটবলারকে একটি ফ্ল্যাট ও ১০ হাজার টাকা করে আজীবন ভাতা দেবে।“

সাফ চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করতে টুর্নামেন্ট চলার সময় রাজনৈতিক দলগুলোকে কোনো কর্মসূচী না দেয়ারও আহ্বান জানিয়েছেন আশির দশকে ঢাকার ফুটবল লিগে সাফল্যের সঙ্গে খেলা গনেশ থাপা।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে ৫০ ও ২৫ হাজার ডলার। সেমিফাইনালে ওঠা বাকি দুই দলের পুরস্কার ১০ হাজার ডলার করে।