২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন কাবাডিতে অন্ধ্র প্রদেশ চ্যাম্পিয়ন

ওয়ালটন আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মহিলা কাবাডির শিরোপা জিতেছে ভারতের অন্ধ্র প্রদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 08:40 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বৃহস্পতিবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২৫-২৩ পয়েন্টে ভারতের আরেক রাজ্য দল পশ্চিমবঙ্গকে হারিয়েছে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিজেএমসি ১৬-১১ পয়েন্টে ভারতের আসামকে হারিয়েছে।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও ওয়ালটনের এলইডি টেলিভিশন তুলে দেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার।

সেরা খেলোয়াড় হিসেবে ওয়ালটন মোবাইল পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের মনিকা।