২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামে আর্জেন্টিনার লামেলা

স্ট্রাইকার গ্যারেথ বেলের সম্ভাব্য শূন্যতা পূরণে আর্জেন্টিনার ফরোয়ার্ড এরিক লামেলাকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার লামেলাকে বিক্রি করার খবর নিশ্চিত করেছে ইতালিয়ান দল রোমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

প্রায় দুই সপ্তাহের আলোচনা শেষে টটেনহ্যামের প্রস্তাবে রাজি হয়েছে রোমা। লামেলাকে কিনতে তিন কোটি ইউরো খরচ করতে হচ্ছে ইংল্যান্ডের দলটিকে। তবে ইংল্যান্ডে লামেলা ভালো খেললে আরো প্রায় ৫০ লাখ ইউরো পেতে পারে ইতালিয়ান দলটি।

আর পরের এই হিসাবটাই টটেনহ্যামের খেলোয়াড় কেনায় নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। এর আগে ৩ কোটি ইউরোর একটু বেশি দিয়ে স্পেনের ভ্যালেন্সিয়া থেকে স্ট্রাইকার রবার্তো সলদাদোকে এনেছিল তারা।

আর দলবদলের শুরুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনিয়োকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে কিনেছিল দলটি।

২০১১ সালে রোমায় যোগ দেয়া লামেলা গত মৌসুমে সিরি আ এর ৩৩ ম্যাচে ১৫টি গোল করার পাশাপাশি ৫টি গোলে অবদান রেখেছিলেন।