২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার ও জোকোভিচের জয়, বাদ স্টোসার

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছেন সাবেক চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার। তবে বছরের শেষ এই গ্র্যান্ড স্লামে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ আর পাঁচ বারের চ্যাম্পিয়ন ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 11:29 AM

Updated : 13 Oct 2022, 02:56 PM

মার্কিন টিনএজার ভিক্টোরিয়া ডুভালের কাছে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে হেরে গেছেন ১১তম বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। ২০১১ সালে এ টুর্নামেন্ট জিতেছিলেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েই বাজিমাত করলেন হাইতি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ডুভাল।

Image
সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স

সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স

Image
প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। ছবি: রয়টার্স

প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। ছবি: রয়টার্স

১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইস তারকা রজার ফেদেরার ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন স্লোভানিয়ার গ্রেগা জেমইয়াকে। আগের টুর্নামেন্টেগুলোয় খারাপ ফলের জন্য সপ্তম বাছাই হিসেবে ইউএস ওপেন শুরু করেছেন তিনি।

শীর্ষ বাছাই জোকোভিচ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন লিথুয়ানিয়ার রিচার্ডেস বেরেনকিসকে।

ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন পঞ্চম বাছাই চেক রিপাবলিকের টমাস বেরডিচ, দশম বাছাই কানাডার মিলোশ রাওনিচ এবং ১৩তম বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনার।

Image
প্রথম রাউন্ডে জয় পেয়ে খুশি ষষ্ঠ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওসনিয়াকি। ছবি: রয়টার্স

প্রথম রাউন্ডে জয় পেয়ে খুশি ষষ্ঠ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওসনিয়াকি। ছবি: রয়টার্স

মেয়েদের বিভাগে পরের রাউন্ডে উঠেছেন গতবারের রানার-আপ দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ও চতুর্থ বাছাই ইতালির সারা এররানি।

ষষ্ঠ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওসনিয়াকি, সপ্তম বাছাই ও ২০১১ সালের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা এবং ১৩তম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচও প্রথম রাউন্ডে জয় পেয়েছেন।