২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডির ফাইনালে নেই বিজিএমসি

ওয়ালটন আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশ। বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে দু’দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 07:58 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

চার ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র করেও ফাইনালে উঠতে পারেনি বিজেএমসি। মঙ্গলবার পল্টন কাবাডি স্টেডিয়ামে ১২-১২ পয়েন্টে বিজেএমসির সঙ্গে ড্র করে ফাইনালে ওঠে পশ্চিমবঙ্গ।

বিজেএমসি প্রথম ম্যাচে ২৬-১৭ পয়েন্টে ভারতের আসামকে এবং দ্বিতীয় ম্যাচে ১৫-৮ পয়েন্টে নেপালকে হারায়। আর অন্ধ্র প্রদেশের কাছে ২২-১২ পয়েন্টে হারে বিজেএমসি।

অন্ধ্র প্রদেশ ৩ লোনা সহ ৪৮-১০ পয়েন্টে নেপালকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে।
নেপাল মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের আসামের কাছে ৫৫-১১ পয়েন্টের বিশাল ব্যবধানে হেরেছে।