২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় রাউন্ডে নাদাল, সেরেনা

কোনোরকম অঘটন ছাড়াই শেষ হয়েছে ইউএস ওপেনের প্রথম দিনের খেলা। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Aug 2013, 01:30 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

সোমবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে পুরুষ এককের দ্বিতীয় বাছাই স্পেনের নাদাল ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসনকে। এই ম্যাচ দিয়ে হার্ড কোর্টে টানা ১৬ জয়ের কৃতিত্ব গড়লেন ২০১০ সালে ক্যারিয়ারের একমাত্র ইউএস ওপেন জেতা নাদাল।

পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে আরো উঠেছেন স্পেনের ডাভিদ ফেরার ও ফ্রান্সের রিচার্ড গ্যাসকে।

বৃষ্টির কারণে কোর্টে নামতে পারেননি রজার ফেদেরার।

Image
প্রত্যাশিত সহজ জয় পেয়েছেন মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। ছবি: রয়টার্স

প্রত্যাশিত সহজ জয় পেয়েছেন মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। ছবি: রয়টার্স

Image
জিতেছেন সেরেনার বোন ভেনাস উইলিয়ামসও। তার নকশাদার জামা সবার চোখ কেড়েছে। ছবি: রয়টার্স

জিতেছেন সেরেনার বোন ভেনাস উইলিয়ামসও। তার নকশাদার জামা সবার চোখ কেড়েছে। ছবি: রয়টার্স

রেকর্ড আটটি ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালের মতো প্রত্যাশিত সহজ জয় পেয়েছেন মেয়েদের এককের শীর্ষ বাছাই সেরেনাও। ইতালির ফ্রান্সেসকা স্কিয়াভোনেকে এক ঘণ্টারও কম সময়ে ৬-০, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ১৬টি গ্র্যান্ড স্লাম জয়ী ও বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা।

জিতেছেন সেরেনার বোন ভেনাস উইলিয়ামসও। বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকিন্সকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছে ২০০০ ও ২০০১ সালের চ্যাম্পিয়ন ভেনাস।

মেয়েদের এককের পরবর্তী রাউন্ডে আরো উঠেছেন তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও চীনের লি না।