২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে ফুটবলে রেকর্ড

বুলগেরিয়ায় সবচেয়ে বেশি বয়সে পেশাদারী ফুটবল খেলার রেকর্ড গড়লেন সাবেক প্রধানমন্ত্রী বোইকো বরিসভ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Aug 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

রোববার ভিতোশা বিসত্রিতসার হয়ে ৫৪ বছর দুই মাস ১২ দিন বয়সে দ্বিতীয় বিভাগের ম্যাচে খেলতে নামেন তিনি। রাখোভস্কির বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র দেশ বুলগেরিয়ার মানুষের বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বরিসভ। তবে প্রধানমন্ত্রী হিসেবে দেশের মানুষের কাছে শ্রদ্ধা হারালেও ফুটবলার হিসেবে কিন্তু দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

রেকর্ড বইয়ে জায়গা করে নেওয়ার এই ম্যাচে ৫৪ মিনিট মাঠে ছিলেন বিশিষ্ট এই রাজনীতিক। ১৩ নম্বর জার্সি পড়ে খেলেন তিনি। যতবার বল পেয়েছেন বরিসভ ততবারই সাবেক প্রধানমন্ত্রীকে করতালি দিয়ে উৎসাহ জুগিয়েছে গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক।

তবে ফুটবল অঙ্গনে বরিসভের জনপ্রিয়তা নতুন কিছু নয়। ২০১১ সালে দেশের ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি, হারিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার দিমিতার বারবাতোভ।