কাবাডিতে বিজেএমসির শুভ সূচনা
ওয়ালটন আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মহিলা কাবাডি প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করেছে বিজেএমসি।
রোববার পল্টন কাবাডি স্টেডিয়ামে তারা একটি লোনাসহ ২৬-১৭ পয়েন্টে ভারতের আসাম রাজ্যকে হারিয়েছে।
দিনের অন্য ম্যাচে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য একটি লোনাসহ ৩৭-৩৩ পয়েন্টে ভারতের আরেক রাজ্য দল অন্ধ্রপ্রদেশকে হারিয়েছে।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের পরিচালক ও বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
