২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোসিয়েদাদের ড্র, ভ্যালেন্সিয়ার হার

স্প্যানিশ লা লিগায় গতবারের চতুর্থ দল রিয়াল সোসিয়েদাদ ড্র করলেও হেরে গেছে পঞ্চম হওয়া ভ্যালেন্সিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

নবাগত এলচের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে সোসিয়েদাদ। আর এসপানিওল সফরে ৩-১ গোলে হেরে গেছে ভ্যালেন্সিয়া।

আরেক ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়াল ২-১ গোলে রিয়াল ভায়াদোলিদকে হারিয়েছে।

সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই ফরোয়ার্ড কোরোর গোলে এগিয়ে যায় এলচে। ৭৫ মিনিটে স্ট্রাইকার কার্লোস ভেলার লক্ষ্যভেদে হার এড়ায় অতিথিরা।

এসপানিওলের মাঠে দশম মিনিটে পর্তুগিজ স্ট্রাইকার হেল্ডার পোস্টিগার গোলে এগিয়েও হার মানতে হয়েছে ভ্যালেন্সিয়াকে। ৩২ মিনিটে সমতা নিয়ে আসেন মিডফিল্ডার দাভিদ লোপেজ।

৪৭ মিনিটে উরুগুয়াইয়ান স্ট্রাইকার ক্রিস্তিয়ান স্তুয়ানি এবং ৮৮ মিনিটে ফরাসী ফরোয়ার্ড থিয়েভি বিফুমার গোল তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করে দেয় স্বাগতিকদের।