২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় আর্সেনাল

প্রথম ম্যাচের ব্যর্থতাকে পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কির জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে একই ব্যবধানে হেরেছিল আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠ ক্র্যাভেন কটেজে শুরু থেকে আক্রমণাত্মক আর্সেনাল ১৪ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুদের গোলে এগিয়ে যায়।

৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৬৮ মিনিটে দলের জয়ও নিশ্চিত করেন পোডলস্কি।

৭৭ মিনিটে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলদাতা বদলি স্ট্রাইকার ড্যারেন বেন্ট।

জিতেছে লিভারপুলও। ড্যানিয়েল স্টারিজের লক্ষ্যভেদে তারা ১-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে। লিভারপুলের এটা টানা দ্বিতীয় জয়।

ইপিএলের অন্যান্য খেলায় হাল সিটি ১-০ গোলে নরউইচ সিটিকে ও স্টোক সিটি ২-১ গোলে ক্রিস্টার প্যালেসকে হারিয়েছে আর সাউথহ্যাম্পটন-সান্ডারল্যান্ড ১-১, এভারটন-ওয়েস্ট ব্রমউইচ গোলশূন্য এবং নিউক্যাসল ইউনাইটেড-ওয়েস্ট হ্যাম ইউনাইটেডও গোলশূন্য ড্র করেছে।