২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগায় বিলবাওয়ের জয়

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে আথলেতিক বিলবাও। ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

আরেক ম্যাচে গেতাফে ২-২ গোলে ড্র করেছে আলমেরিয়ার সঙ্গে।

বিলবাওয়ের নতুন মাঠ সান নেমস স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় সেখানে খেলা হতে পারেনি।

বিলবাও অবশ্য নিজেদের সমর্থকদের সামনেই খেলেছে, রিয়াল সোসিয়েদাদের মাঠে। ম্যাচটা দেখানোর জন্য প্রায় ২০ হাজার সমর্থককে নিজেদের টাকা খরচ করে, বাসে করে সোসিয়েদাদের মাঠে নিয়ে যায় বিলবাও কর্তৃপক্ষ।

৩১ মিনিটে ওসাসুনার ডিফেন্ডার আলেহান্দ্রো আরিবাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বিলবাও। ৮২ মিনিটে বিলবাওয়ের জয় নিশ্চিত করা গোলদাতা মিডফিল্ডার অস্কার দি মার্কোস। গেতাফের মাঠ কলিসিয়াম আলফনসো পেরেজে দারুণ লড়াই হয়েছে। প্রথমার্ধে মাত্র ৭ মিনিটের ব্যবধানে তিন গোল দারুণ জমিয়ে তোলে ম্যাচটি। ৩০ মিনিটে স্ট্রাইকার রদ্রির গোলে এগিয়ে যায় আলমেরিয়া। তবে দুই মিনিট পরই গেতাফেকে সমতায় ফেরান মিডফিল্ডার আনহেল লাফিতা। ৩৭ মিনিটে মিডফিল্ডার ফার্নান্দো সোরিয়ানো আবার এগিয়ে দেন অতিথিদের। অনেক চেষ্টার পর শেষ পর‌্যন্ত ৮৫ মিনিটে ফরোয়ার্ড দিয়েগো কাস্ত্রোর সফল পেনাল্টি স্বাগতিকদের এক পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করে।