২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিয়ে সংশয়ে বার্সা

বাঁ উরুতে চোট পাওয়ায় আগামী রোববার স্প্যানিশ লা লিগায় মালাগার বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে সংশয়ে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 11:27 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে খেলার সময় চোট পেলেও পুরো প্রথমার্ধ মাঠে ছিলেন চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। তবে বিরতির পর তাকে আর নামাননি বার্সা কোচ জেরার্দো মার্তিনো।

বার্সা ও মেসি ভক্তদের জন্য স্বস্তির খবর, চোটটা তেমন গুরুতর নয়। বার্সার চিকিৎসক দল জানিয়েছে, আর্জেন্টাইন তারকার বাঁ উরুতে রক্ত জমাট বাধায় ব্যথা অনুভূত হচ্ছে। আর তাই রোববার তার খেলা অনিশ্চিত।