নানজিংয়ে তায়কোয়ান্দোতেও ব্যর্থতা
চীনের নানজিংয়ে এশীয় যুব গেমসের তায়কোয়ান্দোতে হেরে গেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম মেহেদী।
পুরুষদের অনূর্ধ্ব ৬২ কেজি ওজনশ্রেণীতে জর্ডানের আনাস আলোরানির কাছে ২৮-১ পয়েন্টের বিশাল ব্যবধানে হেরে গেছেন তিনি।
ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালে উঠতেন মেহেদী। আর তাহলেই একটি পদক প্রাপ্তি নিশ্চিত হয়ে যেতো বাংলাদেশের।
