প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের হার
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ২-১ গোলে হেরে গেছে জাতীয় ফুটবল দল।
মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে ম্যাচটি খেলতে নামা শেখ জামালের গোল দুটি করেন হাইতির স্ট্রাইকার ওয়াটসন এনসেলমে ও তার স্বদেশী ফরোয়ার্ড সনি নর্দে।
২৫ মিনিটে আলমগীর রানার পাস থেকে এনসেলমের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৬২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন নর্দে।
৮০ মিনিটে জাতীয় দলের একমাত্র গোলদাতা ফরোয়ার্ড মিঠুন চৌধুরী। বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন তিনি।
