২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে খেলতে ঢাকা ছাড়লো হকি দল

মালয়শিয়ায় এশিয়া কাপ হকিতে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, বুধবার দুপরে মালয়শিয়ার উদ্দেশে ঢাকা করে ত্যাগ করেছে হকি দল।

এশিয়ার সেরা হকি প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ষষ্ঠ স্থান পাওয়া।

২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, দক্ষিণ কোরিয়া ও ওমান।

২৫ অগাস্ট বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২৭ অগাস্ট ওমান এবং ২৮ অগাস্ট ভারতের সঙ্গে লড়াই।

টুর্নামেন্টে এবার ষষ্ঠ হলে আগামী বছর এশিয়া কাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশ। তাই এই লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে দলটি।

তবে দলের অন্যতম খেলোয়াড় রাসেল মাহমুদ জিমির ধারণা বাংলাদেশের পঞ্চম স্থান পাওয়াও সম্ভব। দেশ ছাড়ার আগে তিনি বলেন, “আমাদের দলের লক্ষ্য ষষ্ঠ স্থান হলেও আমার ধারণা পঞ্চমও হতে পারি আমরা। আমাদের সেই শক্তি এবং সামর্থ্য আছে। তাছাড়া পাকিস্তানি কোচের অধিনে আমাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে।”

“শুধু ঘাটতি রয়েছে প্রস্তুতি ম্যাচ খেলার। কোন বিদেশী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব হলে আরও ভালো হতো”, যোগ করেন তিনি।

বাংলাদেশ দল: জাহিদ হোসেন, অসীম কুমার গোপ, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মণ, খোরশেদুর রহমান, সাব্বির হোসেন, এএইচএম কামরুজ্জামান, রাসেল মাহমুদ জিমি, সাহান জোবায়ের, কৃষ্ণ কুমার দাস, মইনুল ইসলাম, রোকনুজ্জামান, পুস্কর খীসা মিমো, আব্দুল মালেক, রোমান সরকার ও ফরহাদ আহমেদ।

পুরনো খবর:

বাংলাদেশের লক্ষ্য ষষ্ঠ স্থান