সোসিয়েদাদের জয়, মিলান-পিএসভি ড্র
চ্যাম্পিয়ন্স লিগের প্লেঅফের প্রথম পর্যায়ের খেলায় জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। এসি মিলানকে ঠেকিয়ে দিয়েছে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন।
রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে হারিয়েছে ফ্রান্সের অলিম্পিক লিওনকে।
সোসিয়েদাদের হয়ে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন ফ্রান্সের আন্তোয়ান গ্রিজমান। জয়ের ব্যবধান বাড়ান সুইস ফরোয়ার্ড হ্যারিস সেফারোভিচ।
অপর খেলায় এসি মিলানকে এগিয়ে নিয়েছিল ইতালির স্ট্রাইকার স্তেফান এল শারাউয়ি। কিন্তু পিএসভিকে সমতায় ফেরান টিম মাটাভাজ।
মিডফিল্ডার রোমান শিরোকভের হ্যাটট্রিকে জেনিত সেন্ট পিটার্সবুর্গ ৪-১ গোলে হারিয়েছে পর্তুগালের পাসুক দি ফেরেইরাকে।
আর সাবেক ইউরোপীয় চ্যাম্পিয়ন সেল্টিককে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে কাজাখস্তানের ক্লাব শাখতার কারাগান্দি।
