নানজিংয়ে বাংলাদেশের আরেকটি ব্যর্থ দিন
চীনের নানজিংয়ে এশীয় যুব গেমসে আরেকটি হতাশার দিন কেটেছে বাংলাদেশের। মঙ্গলবার অংশ নেয়া সবগুলো ইভেন্টে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা।
অ্যাথলেটিক্সে ছেলেদের ১০০ মিটার দৌড়ে আশিক কুমার হালদার সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু সেমিফাইনালের হিটে ১১.৪৭ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে অষ্টম হয়েছেন তিনি।
মেয়েদের ১০০ মিটারে সেমিফাইনালের হিটে আইরিন আক্তারও ব্যর্থ, ১২.৭৮ সেকেন্ড সময় নিয়ে তিনিও আট জনের মধ্যে অষ্টম।
সাঁতারের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৬ জনের মধ্যে ২২তম হয়েছেন নাজমা খাতুন। তার টাইমিং ছিল ৩১.৭৯ সেকেন্ড।
