ঢাকায় বসছে মেয়েদের কাবাডির আসর
ঢাকায় আমন্ত্রণমূলক আন্তর্জাতিক মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৫ অগাস্ট।
প্রতিযোগিতায় অংশ নেবে নেপাল, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ জুট মিল কর্পোরেশন(বিজেএমসি) দল। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা চলবে ২৯ অগাস্ট।
প্রতিযোগিতায় ইরানের একটি দলেরও অংশ নেয়া কথা ছিল, কিন্তু কাবাডি ফেডারেশন দিন-তারিখ পিছিয়ে দেয়ায় ইরান শেষ মুহুর্তে নাম প্রত্যাহার করে নেয়।
এর আগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুনে। একই সময়ে দ. কোরিয়ায় ইনডোর কাবাডিতে বাংলাদেশ অংশ নেয়ায় প্রতিযোগিতা পিছিয়ে দেয়া হয়।
এছাড়া জাপানসহ আরও কয়েকটি দেশকেও প্রতিযোগিতায় অংশ নিতেআমন্ত্রণ জানানো হয়েছিল।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানিয়েছেন, “এসব দেশগুলোকে আনতে হলে, তাদের বিমান ভাড়া বহন করতে হতো আমাদের। তাই শেষ মুহূর্তে তাদেরকে না করে দেয়া হয়েছে।”
