২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মার্চ থেকে পিস্টোরিয়াসের শুনানি

দক্ষিণ আফ্রিকার অলিম্পিক ও প্যারালিম্পিক তারকা অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে ওঠা বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগের শুনানি আগামী বছরের ৩ মার্চ শুরু হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Aug 2013, 09:26 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সোমবার আদালতের এই সিদ্ধান্ত শুনে কান্নায় ভেঙ্গে পড়েন ঐ সময় আদালতে উপস্থিত থাকা দুই পাবিহীন এই দৌড়বিদ।

প্রিটোরিয়া আদালতের বিচারক অভিযোগ পড়ে শোনানোর আগে মাথা নিচু করে, প্রার্থনার ভঙ্গিতে বসেছিলেন ২৬ বছর বয়সী পিস্টোরিয়াস। সে সময় তার পাশে ছিলেন তার ভাই কার্ল ও বোন এইমি।

পিস্টোরিয়াসের বিরুদ্ধে চুড়ান্ত বিচারকার্য শুরুর নির্দেশ দেয়ার কারণ হিসেবে বিচারক বলেন, “ঘটনার সময় কয়েকজন সাক্ষী ঘটনাস্থল থেকে একটি মেয়ের চিৎকার শুনেছিলেন। এরপর কিছুক্ষণ নীরবতার পর গুলির শব্দ এবং আরো চিৎকার শুনেছিলেন তারা।”

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পিস্টোরিয়াসের বাসায় তার বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়। তার আইনজীবির দাবি, ভুলবশত ঘটনাটি ঘটেছে।

‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াস নিজেও জানান, বাড়িতে কেউ অনুপ্রবেশ করেছে ভেবে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন তিনি। যা স্টিনক্যাম্পের মাথায়, বাহুতে ও নিতম্বে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যান এই মডেল তারকা। পরে বাথরুম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।