২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্কেটবলে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

চীনের নানজিংয়ে এশীয় যুব গেমসের বাস্কেটবলে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সোমবার তারা ১৮-১৩ পয়েন্টে ইরাককে হারিয়েছে।

আগের দুই ম্যাচে ম্যাকাওয়ের কাছে ১৩-১১ এবং ইরানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ।

শূটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ৬১১ স্কোর করে রিসালাতুল ইসলাম ৪০ জনের মধ্যে দ্বাদশ হয়েছেন।

একই ইভেন্টে ৬০৫ স্কোর করা বাংলাদেশের আরেক শূটার হাসানুল বান্না আকাশের অবস্থান ২১তম।