২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবার বাছাই শুরু মঙ্গলবার

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা শুরু হচ্ছে মঙ্গলবার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

ফেডারেশনের দাবা কক্ষে বিকেল ৩ টা থেকে শুরু হবে ৩৪তম এই আসর।

আগ্রহীদের জন্য অংশগ্রহণ উন্মুক্ত। প্রতিযোগীতার শীর্ষ সাত খেলোয়াড় মূল পর্বে খেলার সুযোগ পাবেন। খেলা হবে সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে।

প্রতিযোগিতার কোন এন্ট্রি ফি লাগবে না। অংশগ্রহণে আগ্রহীদের সোমবার বিকেল ৫ টার মধ্যে দাবা ফেডারেশনে নাম জমা দিতে বলা হয়েছে।