ফ্রেজার-প্রাইসের তৃতীয় সোনা
মস্কোকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপে নিজের তৃতীয় সোনাটি জিতে নিয়েছেন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। রোববার রাতে তার দল জ্যামাইকা মেয়েদের ৪*১০০ মিটার রিলে দৌড়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে মস্কোতে মেয়েদের ১০০ মিটার ও ২০০ মিটারেও সোনা জিতেছেন জ্যামাইকার এই ‘পকেট রকেট’।
রিলের জ্যামাইকা দলে শেষ ব্যক্তি হিসেবে দৌড়ান মাত্র ৫ ফুট উচ্চতার ফ্রেজার-প্রাইস। তিনি যখন ফিনিশিং লাইনে পৌঁছান বাকিরা তখনও অনেক দূরে। ফ্রান্স রূপা ও যুক্তরাষ্ট্র দল পেয়েছে ব্রোঞ্জের পদক।
বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী ফ্রেজার-প্রাইস ২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও প্রথম হয়েছিলেন। ওই আসরে ৪*১০০ মিটারেও সোনা জিতেছিলেন তিনি।
অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে তার মোট সোনার সংখ্যা দাঁড়ালো সাতটিতে।
