২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে জাতীয় দল

প্রথমটির মতো দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাদশকে হারিয়েছে জাতীয় ফুটবল দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের জয়ের ব্যবধান ১-০।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 11:52 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

৭২ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড মিঠুন চৌধুরী।

এই ম্যাচটি দর্শক ও গণমাধ্যমকর্মীরা দেখার সুযোগ পাননি। জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অনুরোধে ম্যাচটি দর্শকবিহীন মাঠে আয়োজন করে বাফুফে।

গত মঙ্গলবার প্রথম ম্যাচে বাফুফে একাদশকে ২-১ গোলে হারিয়েছিল জাতীয় দল।