২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথনের শিরোপা কিপ্রোতিচের

মস্কোয় অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ম্যারাথনে সোনা জিতেছেন উগান্ডার স্টিভেন কিপ্রোতিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

তার সময় লেগেছে দুই ঘণ্টা ৯ মিনিট ৫১ সেকেন্ড।

গত বছর লন্ডন অলিম্পিকের ম্যারাথনেও সোনা জিতেছিলেন কিপ্রোতিচ।

দুই ঘণ্টা ১০ মিনিট ১২ সেকেন্ডে ইথিওপিয়ার লেলিসা দেসিসা দ্বিতীয় এবং ১১ সেকেন্ড বেশি নিয়ে তৃতীয় হয়েছেন দেসিসার স্বদেশী তাদেসে তোলা।

এবারের ম্যারাথনে সবচেয়ে বড় হতাশা কেনিয়ার। ২০০৫ সালের পর এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে সেরা তিনে কোনো কেনিয়ান নেই। অথচ গত তিন আসরেই ম্যারাথনে সোনা জিতেছিল কেনিয়া।