২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দলের মালয়শিয়া সফর বাতিল

জাতীয় ফুটবল দলের মালয়শিয়া সফর বাতিল হয়েছে। জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের অনুরোধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সফর বাতিল করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 09:06 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ২০ অগাস্ট মালয়শিয়া রওনা হওয়ার কথা ছিল জাতীয় দলের। কুয়ালা লামপুরে ২২ অগাস্ট মালয়শিয়া অলিম্পিক দলের বিপক্ষে খেলতো তারা।

মালয়শিয়া সফর বাতিল হয়ে যাওয়ায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগে-ভাগেই নেপালের উদ্দেশে রওনা দেবে জাতীয় দল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৩১ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর‌্যন্ত এই টুর্নামেন্ট হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “২৫ অগাস্ট কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।”

হরতালের কারণে পাকিস্তান বাংলাদেশ সফর বাতিল করায় সামান্য প্রস্তুতি নিয়ে নেপাল যেতে হচ্ছে ফুটবল দলকে।

সাফ ফুটবলের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ৩ সেপ্টেম্বর ভারত ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়াই।