২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি শিল্ড ম্যান ইউর

ইংল্যান্ডের ফুটবল মৌসুম-সূচক টুর্নামেন্ট কমিউনিটি শিল্ড জিতে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তারা ২-০ গোলে উইগান অ্যাথলেটিককে হারিয়েছে। ম্যান ইউর কোচ হিসেবে এটাই ডেভিড ময়েসের প্রথম শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 09:34 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের বাৎসরিক লড়াইয়ে ম্যান ইউর জয়ের নায়ক ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি। ষষ্ঠ মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেয়ার পর ৫৯ মিনিটে তার জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যান ইউর এটা রেকর্ড ২০তম বারের মতো কমিউনিটি শিল্ড জয়। ১৫ বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

নতুন মৌসুমের শুরুতে সাফল্য পেলেও ওয়েইন রুনিকে দলে না রেখে তাকে নিয়ে চলা বিতর্কের আগুন আরেকটু উস্কে দিয়েছেন ময়েস।