২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ খেলতে আসছে না পাকিস্তান

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ঢাকায় পাকিস্তান জাতীয় দলের সঙ্গে কোনো প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। হরতালের কারণে পাকিস্তান দল আসছে না বলে বাফুফে জানিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ রোববার জানান, বাফুফে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়ার প্রস্তুতি দিলেও শনিবার রাতে ঢাকা না আসার কথা জানিয়ে দিয়েছে পাকিস্তান।

১৩ অগাস্ট প্রথম এবং ১৬ অগাস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল।

তবে ১৩ ও ১৪ অগাস্ট ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে  জামায়াতে ইসলামী।

এর আগে হরতালের কারণে পাকিস্তানের বিপক্ষে জাতীয় ফুটবল দলের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল করারও চিন্তা-ভাবনা করেছিল বাফুফে।

১-১১ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ।

১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ৩ সেপ্টেম্বর ভারত ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ।

পুরনো খবর:

বাতিল হতে পারে প্রথম প্রস্তুতি ম্যাচ