২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনিয়োকে রোনালদোর জবাব

সাবেক কোচ জোসে মরিনিয়োর সমালোচনা শুনেও এতোদিন মুখ খোলেননি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল চ্যম্পিয়ন্স কাপের ফাইনালে অনবদ্য খেলে মরিনিয়োর দলকে হারানোর পর পর্তুগিজ উইঙ্গার বললেন, সমালোচনার জবাব তিনি মাঠেই দিতে পছন্দ করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 07:35 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

রিয়াল মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দেয়ার পর প্রায়ই ক্রিস্টিয়ানো রোনালদোকে খোঁচা দিচ্ছিলেন জোসে মরিনিয়ো। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে বলেন, রিয়ালের এই তারকা 'আসল রোনালদো' নয়।

বুধবারের ফাইনালে মরিনিয়োর দলকে সামনে পেয়ে তাই জ্বলে উঠলেন রোনালদো। তার ২ গোলে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে রিয়াল।

২৮ বছর বয়সী এই পর্তুগিজ তারকা বলেন, “মাঠেই আমি জবাব দিতে চাই। মাঠের বাইরের কোনো কিছু আমাকে প্রভাবিত করে না।”

“রিয়াল মাদ্রিদকে লক্ষ্য অর্জনে আমি শুধু সাহায্য করতে চাই। এর বাইরে যাই ঘটুক না কেন, আমাকে তা কষ্ট দেয় না”, যোগ করেন তিনি।