২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ সেরায় মেসি-রোনালদোর সঙ্গী রিবেরি

ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কারের জন্য বার্সেলোনার লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লড়বেন বায়ার্ন মিউনিখের ফ্র্যাংক রিবেরি। মঙ্গলবার রাতে এই তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 11:08 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফরাসি উইঙ্গার রিবেরি। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের বাইরে প্রথম কোনো ফুটবলার হিসেবে সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মনোনীত হলেন তিনি।

মেসি আর রোনালদো আগের দুবারের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন।

২০১১ সাল থেকে উয়েফা সেরা খেলোয়াড়ের এ পুরস্কার দেয়া হচ্ছে যেটি প্রথম পেয়েছিলেন আর্জেন্টিনার তারকা মেসি। আর গত বছর এ পুরস্কার জিতেছিলেন তার ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

আগামি ২৯ অগাস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ের ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হবে।

পুরনো খবর:

ফিফা ব্যালন ডি’অরে চোখ রিবেরির