২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সহায়তায় দাবা বিশ্বকাপে জিয়া

দাবা বিশ্বকাপে অংশ নিতে ৯ অগাস্ট নরওয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। তার স্পন্সর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 08:40 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

বিসিবি স্পন্সর হিসেবে কত টাকা দিচ্ছে, তা জানাতে রাজি হননি জিয়া। তবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় তিনি কৃতজ্ঞ। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার বলেন, “টাকার অঙ্কটা আমি বলতে চাই না। শুধু বলতে চাই, বিসিবি আমাকে স্পন্সর করায় আমি খুবই খুশি।” “আরো আগে স্পন্সর পেলে হয়তো একজন কোচের সহায়তা নিতে পারতাম। তারপরও বিসিবিকে অনেক ধন্যবাদ।” জিয়া আরো বলেন, “বাংলাদেশে দাবা খুব অবহেলিত খেলা। এনএসসি’র (জাতীয় ক্রীড়া পরিষদ) কাছে স্পন্সর চাওয়া হয়েছিল। দাবা ফেডারেশনও চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। তাই বিসিবি এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”