২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে গেলেন আজারেঙ্কা

চোট কাটিয়ে উঠলেও শিরোপার দেখা পেলেন না ভিক্টোরিয়া আজারেঙ্কা। কার্লসবাড ওপেনের ফাইনালে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর বেলারুশের এই তরুনীকে হারিয়ে শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Aug 2013, 03:20 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

২০১১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্টোসার জিতেছেন ৬-৩,৬-২ গেমে।

গত জানুয়ারিতে টানা দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছরটা দারুণভাবে শুরু করলেও তার পর থেকে তেমন সাফল্য নেই আজারেঙ্কার। ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে উঠলেও উইম্বলডনে হাঁটুর চোটের কারণে দ্বিতীয় রাউন্ডের ঠিক আগে সরে দাঁড়ান তিনি।

তারপর এই টুর্নামেন্টেই প্রথম খেললেন আজারেঙ্কা। সেমিফাইনালে বেশ লড়াই করে জিতলেও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।

প্রত্যাশা পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই তাই হতাশ আজারেঙ্কা তবে প্রতিপক্ষকে বাহবা দিতে কার্পন্য করলেন না।

তিনি বলেন, “সুযোগের সদ্ব্যবহার আমি করতে পারিনি। তবে আজ (সোমবার) সে দারুণ সার্ভ করেছে।”

“আমিও তাই করার চেষ্টা করছিলাম কিন্তু কাজ হয়নি। তা করার ক্ষেত্রে যথেষ্ট যোগ্যতার পরিচয়ও দিতে পারিনি। তবে সে দারুণ খেলেছে, অবশ্যই সে প্রশংসার দাবীদার।”