২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লসবাড ওপেনের ফাইনালে আজারেঙ্কা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠানরত কার্লসবাড ওপেনের ফাইনালে উঠেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেমিফাইনালে সার্বিয়ার আনা ইভানোভিচকে ৬-০, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 Aug 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

ফাইনালে আজারেঙ্কার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। অন্য সেমিফাইনালে ২০১১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্টোসার ফ্রান্সের ভার্জিনি রাজ্জানোকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন।

জানুয়ারিতে টানা দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছরটা দারুণভাবে শুরু করলেও তার পর থেকে তেমন সাফল্য নেই আজারেঙ্কার। ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে উঠলেও উইম্বলডনে হাঁটুর চোটের কারণে দ্বিতীয় রাউন্ডের ঠিক আগে সরে দাঁড়ান তিনি।

উইম্বলডনের পর এই টুর্নামেন্টেই প্রথম খেলছেন আজারেঙ্কা। সেমিফাইনালে ইভানোভিচকে বেশ লড়াই করে হারালেও সব মিলিয়ে নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।

খেলা শেষে মেয়েদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা আজারেঙ্কা বলেন, “আনার (ইভানোভিচ) কাছ থেকে এমন লড়াই প্রত্যাশিতই ছিল। তার শট সব সময়ই জোরালো হয় আর সে বলকে জোরে মারতেও ভালবাসে।”

“আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাকে তার মতো শট খেলতে না দিয়ে চাপের মধ্যে ফেলে দেয়া। মনে হয় আমি তা ভালোভাবে করতে পেরেছি।”