প্রীতি ম্যাচে লিভারপুরের পঞ্চম জয়
নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় দল লিভারপুল। ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে গ্রিসের দল অলিম্পিয়াকোস পাইরেউসকে।
অ্যানফিল্ডে ২৩ মিনিটে ওয়েলসের মিডফিল্ডার জো অ্যালেনের অনেক দুর থেকে নেয়া এক শটে এগিয়ে যায় ‘অল রেড’ নামে পরিচিত দলটি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এর আগে অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন ভিক্টরিকে ২-০, থাইল্যান্ডকে ৩-০, ইন্দেনেশিয়াকে ২-০ এবং ইংল্যান্ডের দল প্রেস্টনকে ৪-০ গোলে হারিয়েছিল পাঁচবার ইউরোপের সেরা ক্লাবের মর্যাদা পাওয়া লিভারপুল।
তবে কয়েক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে মোটেও সাফল্য পাচ্ছে না তারা। গত মৌসুমে যেমন সপ্তম স্থানে থেকে লিগ শেষ করে দলটি।
