২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসের জন্য নিষিদ্ধ মাউরি

ম্যাচ পাতানোর দায়ে ইতালির ক্লাব লাৎসিওর অধিনায়ক স্তেফানো মাউরিকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 09:48 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

২০১১ সালের মে মাসে ইতালির সেরি-আ’য় দুটি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। ঘরের মাঠে জেনোয়ার বিপক্ষে এবং লেচ্চের মাঠে লাৎসিওর দুটি ম্যাচই পাতানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। দুই ম্যাচেই ৪-২ গোলে জিতেছিল লাৎসিও।

সে সময় ৮ জনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। তাদের মধ্যে মাউরি একজন।

লাৎসিও-লেচ্চে ম্যাচে ভূমিকার জন্য দোষী প্রমাণিত হয়েছেন মাউরি। ঐ ম্যাচ পাতানোর কথা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি। মাউরি অবশ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

একই কারণে লাৎসিওকে ৫৩ হাজার ও লেচ্চেকে ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে জেনোয়া নির্দোষ প্রমাণিত হয়েছে।