২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে জাতীয় স্কুল ফুটবল

আগামী অক্টোবরে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিযোগিতার স্পন্সর ইসলামী ব্যাংক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

এবার দেশ জুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করবে বাফুফে। তার সঙ্গে কলেজ ফুটবল নামে একটি নতুন প্রতিযোগিতারও আয়োজন করা হবে। দুটি টুর্নামেন্টের স্পন্সর হিসেবে ইসলামী ব্যাংক বাফুফেকে ৪ কোটি টাকা দেবে।

যদিও গতবার শুধু স্কুল ফুটবলের জন্যই ইসলামী ব্যাংক বাফুফেকে পাঁচ কোটি টাকা দিয়েছিল।

এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন, “এটা ঠিক যে এবার টাকার অঙ্ক কমে এসেছে। তবে এটাই শেষ কথা নয়। আশা করি ভবিষ্যতেও আমরা বাফুফের সঙ্গে থাকবো।”

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “আমাদের ডাকে সাড়া দেয়ায় ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা তাদের পাশে পেতে চাই।”