২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকিতে চয়ন অধিনায়ক

এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। ১৮ সদস্যের দলের অধিনায়কের দায়িত্ব মামুনুর রহমান চয়নের ওপরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

হকি ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত দলে তিন জন নবাগত - ফরহাদ আহমেদ, সাব্বির হোসেন ও মোহাম্মদ রোমান সরকার।

আগামী ২৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মালয়শিয়ায় হবে এশিয়ার সেরা হকি টুর্নামেন্টটি। বাংলাদেশের ২৫ অগাস্ট দক্ষিণ কোরিয়া, ২৬ অগাস্ট ওমান ও ২৮ অগাস্ট ভারতের সঙ্গে লড়াই।

বাংলাদেশ দল মালয়শিয়ার উদ্দেশে রওনা দেবে ২০ অগাস্ট। ২২ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তার আগে ঢাকায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

দ্বিতীয় বারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়া চয়নের চোখে দলকে সাফল্য এনে দেয়ার স্বপ্ন। তিনি বলেন, “এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে খেলোয়াড়দের এক সূতোয় গেঁথে রাখার।” “সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি যেন দলের ওপরে কোনো বিরুপ প্রভাব না ফেলে, সেদিকেও দৃষ্টি রাখতে হবে।”

বাংলাদেশ দল: মামুনুর রহমান চয়ন (অধিনায়ক), কৃষ্ণ কুমার দাস (সহ-অধিনায়ক), জাহিদ হোসেন, অসীম গোপ, খোরশেদুর রহমান, মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান, মোহাম্মদ রোকনুজ্জামান, তাপস বর্মণ, ফরহাদ আহমেদ, এইচ এম কামরুজ্জামান, আব্দুল মালেক, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, মাইনুল ইসলাম, হাসান জোবায়ের ও রোমান সরকার।