২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাগুয়েরোকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা

ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেইয়া। চোট থেকে এখনো সেরে না ওঠায় দলে নেই স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Jul 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

খেলাটি হবে ১৪ অগাস্ট, ইতালির রোমে।

তাছাড়া চোটের কারণে ছিটকে পড়েছেন স্পেনের ভ্যালেন্সিয়া থেকে সম্প্রতি আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে নাম লেখানো ফার্নান্দো গ্যাগো। জাতীয় দলের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডিফিল্ডার।

তবে দলে আছেন আক্রমণভাগের অন্য দুই অভিজ্ঞ তারকা লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়াইন। স্পেনের জনপ্রিয় দল রিয়াল থেকে সম্প্রতি নাপোলিতে যোগ দিয়েছেন হিগুয়াইন।

অবশ্য এবারো সুযোগ পাননি কার্লোস তেভেজ। ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনা দল:  

গোলরক্ষক: মারিয়ানো আন্দুজার, সার্জিও রোমেরো, অস্কার উস্তারি।

ডিফেন্ডার: হোসে বাসান্তা, হুগো ক্যাম্পেগনারো, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকুইয়েল গ্যারে, মার্কোস রোজো, পাবলো জাবালেতা, ক্রিস্টিয়ান আনসাল্দি।

মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেলো ডি মারিয়া, অগাস্তো ফার্নান্দেজ, এরিক লামেলা, হাভিয়ের মাসচেরানো, রিকি আলভারেজ।

ফরোয়ার্ড: গঞ্জালো হিগুয়াইন, এজেকুইয়েল লাভেজ্জি, লিওনেল মেসি, রদ্রিগো প্যালাসিও।