২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিথুয়ানিয়ার তরুণীর বিশ্বরেকর্ড

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যম্পিয়নশিপে সুইমিংয়ের দ্বিতীয় দিনে বিশ্বরেকর্ড গড়েছেন লিথুয়ানিয়ার রুতা মেইলুতাইত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 01:43 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

সোমবার মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সেমিফাইনালে ১ মিনিট ৪ দশমিক ৩৫ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ড গড়েন তিনি। মঙ্গলবার সোনার লড়াইয়ে নামবেন এই তরুণী, জিতলে হবেন এ ইভেন্টে সোনা পাওয়া সর্বকনিষ্ঠ সাঁতারু।

বিশ্বরেকর্ড করার পর মেইলুতাইত সাংবাদিকদের বলেন, "ফাইনালে সোনা জেতার পাশাপাশি আরও কম সময়ে সাঁতরানো আমার লক্ষ্য।"

Image
৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনার পর ব্রাজিলের সিজার সিইলো ফিলিও

৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনার পর ব্রাজিলের সিজার সিইলো ফিলিও

ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন ব্রাজিলের সিজার সিইলো ফিলিও। ২৩ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ইউজিন গডসো ও ফ্রান্সের ফ্রেড বসকুয়েটকে। এটি সিজারের পঞ্চম চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন অস্ট্রেলিয়ার ক্রিস্টিয়ান স্প্রেনজার। ৫৮ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্ব রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ভ্যান ডার বুর্গকে। তৃতীয় হয়েই সন্তষ্ট থাকতে হয় তাকে। ব্রাজিলের ফিলিপে লিমা পেয়েছেন রূপার পদক।

Image
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জেতার পর ক্যাতিনকা হসজু।

২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জেতার পর ক্যাতিনকা হসজু।

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.৫৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সুইডেনের সারাহ জসট্রম। এ ইভেন্টে এটি তার দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ সোনা। এর আগে ২০০৯ রোম আসরে সোনা জিতেছিলেন তিনি।

মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন হাঙ্গেরির ক্যাতিনকা হসজু। অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া কোটস রূপা ও স্বাগতিকদের গার্সিয়া মেরেইয়া বেলমন্ত ব্রোঞ্জ জিতেছেন।